Apan Desh | আপন দেশ

রাঙ্গামাটি জেলা

বিচারের দাবিতে রাঙামাটিতে পাকুয়াখালী গণহত্যা দিবস পালিত

বিচারের দাবিতে রাঙামাটিতে পাকুয়াখালী গণহত্যা দিবস পালিত

রাঙামাটির লংগদু উপজেলায় পাকুয়াখালী গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)  লংগদু উপজেলা শাখার উদ্যাগে এ দিবস পালন করা হয়। দিনের শুরুতে শোক র‌্যালি করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক ঘুরে আসে। এরপর নিহতদের গণকবরের সামনে দোয়া, মুনাজাত ও শোকসভা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি লংগদু উপজেলার সহ-সভাপতি মো. মামুনুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। এতে বক্তব্য রাখেন, সংগঠনটির প্রচার সম্পাদক জাহিদ বিন খালিল, লংগদু সদর ইউনিয়নের সভাপতি মো. নাসির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, সহ-সভাপতি নাজমুল ইসলাম মাইনী মুখ ইউনিয়ন সভাপতি মো. শরিফুল ইসলামসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ভুক্তভোগী পরিবার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

০৪:২৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

রাঙামাটিতে সাংবাদিকদের এআই-নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

রাঙামাটিতে সাংবাদিকদের এআই-নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

রাঙামাটিতে সাংবাদিকদের জন্য  তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়কপ্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল ( অব.) অনুপ কুমার চাকমা। প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা এবং প্রতিকূল পরিবেশে সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

০৪:১৬ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

রাঙামাটিতে ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা

রাঙামাটিতে ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা

পাহাড়, বনজঙ্গল ও প্রবল বৃষ্টির জন্য স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে রাঙামাটিতে ডেঙ্গু ও ম্যালেরিয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। ম্যালেরিয়া ও ডেঙ্গুর ঝুঁকি এড়াতে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় থেকে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। সোমবার (৩১ আগস্ট) জেলা শহরসহ পুরো জেলায় মাইকিং, লিফলেট বিতরণ করা হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশের মোট ম্যালেরিয়া আক্রান্তের সিংহভাগই পার্বত্য জেলাগুলোতে। যার মধ্যে জুরাছড়ি, বিলাইছড়ি, বাঘাইছড়ি ও বরকল উপজেলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে পাহাড়ি এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগীর সংখ্যাও আশঙ্কাজনকভাবে বাড়ছে।

০৬:৫৯ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

গ্রাম পুলিশের সেবা বাড়াতে কাপ্তাইয়ে বাইসাইকেল বিতরণ

গ্রাম পুলিশের সেবা বাড়াতে কাপ্তাইয়ে বাইসাইকেল বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। এ সময় ইউএনও রায়হানুল ইসলাম বলেন, সরকার গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সহায়তার জন্য বাইসাইকেল ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী দিচ্ছে। জনকল্যাণে এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহারের জন্য তিনি গ্রাম পুলিশদের প্রতি আহবান জানান।

০৪:৩১ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার

খুলে দেয়া হচ্ছে সাজেক ভ্যালী

খুলে দেয়া হচ্ছে সাজেক ভ্যালী

দীর্ঘ ০৯দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেক ভ্যালী। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক ( ডিসি) নাজমা আশরাফি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল রাঙামাটি জেলা প্রশাসন। আবহাওয়ার পরিস্থিতি ভালো হওয়ায় সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকেই পর্যটকরা পুনরায় সাজেক ভ্রমণ করতে পারবেন। 

০৮:৪৭ পিএম, ১৫ জুলাই ২০২৬ বুধবার

রাঙামাটি সদর হাসপাতালে কলপোস্কোপি অপারেশন চালু

রাঙামাটি সদর হাসপাতালে কলপোস্কোপি অপারেশন চালু

রাঙামাটি সদর হাসপাতালের ইতিহাসে প্রথমবার চালু হলো কলপোস্কোপি অপারেশন। মঙ্গলবার (১৪ জুলাই) গাইনী বিশেষজ্ঞ ডা. তাহমিনা দেওয়ান অভির তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়। গাইনী বিশেষজ্ঞ ডা. তাহমিনা দেওয়ান অভি বলেন, যাদের প্যাপ টেস্ট বা ভায়া টেস্টে কোনো অস্বাভাবিক কোষ বা সমস্যা ধরা পড়বে  আমরা তাদের কলপোস্কোপি করাবো। এইচপিভি  বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্ট পজিটিভ হলে, জরায়ুমুখে দীর্ঘদিন ধরে কোনো ইনফেকশন বা ক্ষত থাকলে, স্বাভাবিক পেলভিক পরীক্ষার সময় চিকিৎসক জরায়ুতে কোনো অস্বাভাবিকতা বা সমস্যা সন্দেহ করলে তাদেরও কলপোস্কোপি করানো হবে।

০৪:১৩ পিএম, ১৫ জুলাই ২০২৬ বুধবার

দুর্গম সীমান্তে বানভাসি মানুষের পাশে বিজিবি

দুর্গম সীমান্তে বানভাসি মানুষের পাশে বিজিবি

রাঙামাটির  সীমান্তবর্তী বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়িয়েছে হরিনা বিজিবি। সোমবার (১৩ জুলাই) অ্যারাবুনিয়া ও আমতলায় বন্যার পানিতে আটকে থাকা লোকজনের ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উপস্থিত ছিলেন হরিণা জোনের (১২ বিজিবি) কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী। সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে বরকল উপজেলার হরিণায় অধিকাংশ ঘরবাড়ি পানির নীচে তলিয়ে যায়। ফলে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার সমূহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করে।

০৪:০৫ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement