Apan Desh | আপন দেশ

আট বছর পর ভোট উৎসবে চা শ্রমিকরা

মৌলভীবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫২, ২৮ নভেম্বর ২০২৬

আট বছর পর ভোট উৎসবে চা শ্রমিকরা

ছবি: আপন দেশ

দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে।

জানা গেছে, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- বি-৭৭) নির্বাচন সবশেষ ২০১৮ সালের ২৪ জুন হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন হয়নি। দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচনে দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়। এতে প্রায় ১ লাখ ৫৩ জন ভোটার ভোট প্রয়োগ করেন।

প্রায় ৯৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। এবার নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর দুটি এবং সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন। নির্বাচন উপলক্ষে বাগানের সব বয়সের মানুষের মধ্যে উৎসব বিরাজ করে। 

আরও পড়ুন<<>>চিংড়ি মাছে জেলি পুশের দায়ে দু’জনের জরিমান

ভোটকেন্দ্রে আসা ভোটাররা বলেন, দীর্ঘ ৮ বছর পর আমাদের শ্রমিক ইউনিয়নের নির্বাচন হচ্ছে। ভোট উপলক্ষে কিছুদিন ধরে বাগানে উৎসব বিরাজ করছে। অনেকেই ইতোমধ্যে ভোট দিয়েছেন। জাতীয় নির্বাচনের চেয়ে বেশি আনন্দ হয় আমাদের ভোটে।

ভোটকেন্দ্রে ভোট দিতে আসা দিনেশ জাদব ও কিশোর জাদব বলেন, দীর্ঘ আট বছর পর শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়েছে। নির্বাচনে যারা বিজয়ী হবেন তারা সবসময় শ্রমিকের পক্ষে কথা বলবেন।  

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। প্রায় ৯৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। দুর্গম এলাকায় কিছু ভোটকেন্দ্র হওয়ায় ফলাফল দিতে কিছুটা বিলম্ব হচ্ছে।

শ্রম অধিদফতরের সিলেট বিভাগীয় উপপরিচালক ও নির্বাচন কমিশনের সদস্য মহব্বত হোসাইন বলেন, এ নির্বাচনে প্রত্যেক ভোটার তিনটি প্যানেলে ভোট দিয়েছেন। এর মধ্যে একটি প্যানেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বের জন্য, একটি নিজ নিজ ভ্যালির নেতৃত্বের জন্য এবং অন্যটি সংশ্লিষ্ট বাগানের পঞ্চায়েত কমিটির জন্য। শান্তিপূর্ণভাবে ভোটপ্রদান শেষে এখন গণনা চলছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইসির সঙ্গে ১৮ দলের মতবিনিময় রোববার মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা নিহত ৩০ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প