ছবি: আপন দেশ
রাজধানীর মিরপুর-১০ নম্বরে চলন্ত ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মিরপুর-১০ নম্বরে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মিরপুর-১০ এলাকায় চলাচলরত ইতিহাস পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮।
আরও পড়ুন<<>>শেখ হাসিনার বিরুদ্ধে মহিলা লীগ নেত্রীর ক্ষোভ, অডিও ভাইরাল
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































