উত্তাল সাগর, মাছ না ধরেই ঘাটে ফিরছে জেলেরা
৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বুকভরা আশা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন উপকূলীয় জেলা বাগেরহাটের হাজারো জেলে। কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় বেশিরভাগ ট্রলারই মাছ না পেয়ে খালি হাতে ফিরে আসছে ঘাটে। জেলেদের অভিযোগ, একদিকে দফায় দফায় সরকারি নিষেধাজ্ঞা, অন্যদিকে জলদস্যুদের উৎপাত। এ কারণে তারা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না। ফলে প্রাকৃতিক দুর্যোগ, জলদস্যুদের উৎপাত ও দীর্ঘদিনের নিষেধাজ্ঞার প্রভাব, সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে উপকূলের হাজারো জেলে পরিবার।
০৮:২০ পিএম, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার