Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪০, ২৮ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই দীর্ঘ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন বাংলাদেশের অভিজ্ঞ এ ব্যাটার।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা বসে।

সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের খবর জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হতে যাচ্ছে মুশফিকের ক্যারিয়ারের শেষ টেস্ট।

আরও পড়ুন <<>> গোল্ডেন বুট জিতেও মেসির প্লে-অফ স্বপ্নভঙ্গ

দেশের হয়ে দীর্ঘদিন তিন সংস্করণে খেলা এ অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প