Apan Desh | আপন দেশ

পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৪, ২৮ নভেম্বর ২০২৬

পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি

ছবি: আপন দেশ

দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে। এ অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে শ্রমিক আন্দোলন ঘিরে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার তথ্যকে অপপ্রচার বলে দাবি করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও দেশিয় গণমাধ্যমে তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

আরও পড়ুন <<>> বিএনপির ওপর আস্থা হারাচ্ছে জনগণ: শফিকুর রহমান

প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমেও ধূসর রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে, আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প