Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার বিরুদ্ধে মহিলা লীগ নেত্রীর ক্ষোভ, অডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:১৬, ২৮ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে মহিলা লীগ নেত্রীর ক্ষোভ, অডিও ভাইরাল

ফাইল ছবি, আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করছেন বাংলাদেশ মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। তার এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অডিওতে মোবাইল ফোনে এক নারীর সঙ্গে কথা বলতে শোনা যায় মাহমুদা বেগম কৃককে। কথোপকথনে শেখ হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন মহিলা লীগের সাবেক এ নেত্রী।

তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
মোবাইল ফোনের অপর প্রান্তে থাকা নারীকে মাহমুদা বেগম কৃক বলেন, আমি যে বেঁচে আছি, এটাই তো বেশি।

কেন করবে? ওনার (শেখ হাসিনা) কি বাপের একার দল নাকি এটা? আমরাও এ দলটি বানিয়েছি। এটা আমাদেরও দল।
ওনার একার দল না। উনি যা মনে চাইবে, তাই করবে। 

আরও পড়ুন<<>>পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা তো বঙ্গবন্ধুর মতো হননি। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতো কোনো কিছুই পাননি। শেখ হাসিনার আমাকে দেয়ার-নেয়ার কিছু নেই। ও আমার জন্য কিছু করতে পারবেন না। তাই আমাকে যদি ইনসাল্ট করেন, আমিও তাকে ছেড়ে দেব না। আমি কিছু মনে করি না এখন।

মহিলা লীগের সাবেক এ নেত্রী বলেন, আমাকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। বাংলাদেশকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। তুমি লিখে রাখ, তুমি আজকে আমার নাম দিয়ে লিখে রাখ। ভবিষ্যৎ খুব খারাপ, জানো? কিছুই জানো না। আমি অনেক জায়গায় খবর রাখি। অনেক দেশের সঙ্গে যোগাযোগ রাখি। ওনার কোনো ক্ষমতা আছে? উনার কী ক্ষমতা আছে এখন, বলো আমাকে? কী ক্ষমতা আছে? দেশে ঢুকতে পারেন না কেন?

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইসির সঙ্গে ১৮ দলের মতবিনিময় রোববার মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা নিহত ৩০ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প