ছবি: আপন দেশ
শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপহার হিসেবে তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রীও তুলে দেন তিনি।
এসময় শিশুদের পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে রাজধানীর নৌবাহিনী সদর দফতরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন <<>> গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এসময় তাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন তিনি। শিশুরা সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়েও জানতে চান প্রধানমন্ত্রী।
পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন তারেক রহমান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































