Apan Desh | আপন দেশ

সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪০, ২৭ নভেম্বর ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ

ফাইল ছবি

আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বিএনপি। মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ মহাসমাবেশ হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

এ মহাসমাবেশ দুপুর ২টায় শুরু হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে ঢাকা মহানগরীর নির্বাচিত এমপি এবং ঢাকা জেলার এমপিদের নিয়ে যৌথ সভা করেছে বিএনপি।

রিজভী জানান, বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এ মহাসমাবেশ হবে। এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা।

আরও পড়ুন <<>> ‘প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে না পারায় বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে’

তিনি বলেন, ১ ডিসেম্বর দুপুর ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, বারবার দেশে গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই তা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারাই ক্ষমতা কুক্ষিগত করতে এ ব্যবস্থা বাতিল করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়