ছবি: আপন দেশ
বগুড়ার আদমদীঘিতে দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের আয়োজনে ‘দুর্বার শিক্ষা বৃত্তি-২০২৬’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার সান্তাহার ইউপির প্রান্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে পরীক্ষা। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৫৮ শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
এদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। আর সেরা তিন জনকে বাইসাইকেল এবং অন্য সাতজনকে শিক্ষা উপকরণ সামগ্রী প্রদান করা হয়।
এদিন বিকেলে প্রান্নাথপুর স্কুল মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিদুল ইসলাম রাজিব। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন তুহিন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার।
আরও পড়ুন<<>>আট বছর পর ভোট উৎসবে চা শ্রমিকরা
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন মণ্ডল, সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, বিএনপি নেতা নওশাদুল হক মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা ও দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সিজার আলী প্রমূখ।
প্রধান অতিথি এমপি আব্দুল মহিত তালুকদার ১০ জনের হাতে পুরস্কারসহ ৫৮ জনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































