ছবি: আপন দেশ
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম চালান। এর মধ্য দিয়ে ইউরেনিয়ামের শেষ চালানটিও কেন্দ্রে পৌঁছাল।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছায়।
এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দু’টি ইউনিটের জন্য নির্ধারিত নয়টি চালানে জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন হলো।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দু’টি ইউনিট। দু’টি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।
এদিকে, জ্বালানি আমদানির পাশাপাশি প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহও চলছে। গত ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা শুরু হয়।
আরও পড়ুন <<>> হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী
এর আগে, ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয় রূপপুরের বিদ্যুৎ। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিলো।
প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে ধাপে ধাপে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
সব মিলিয়ে ইউরেনিয়ামের শেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আমদানির গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। এখন পূর্ণাঙ্গ উৎপাদনের অপেক্ষায় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































