Apan Desh | আপন দেশ

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে গুলি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:০৬, ২৯ নভেম্বর ২০২৬

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে গুলি

ছবি: আপন দেশ

রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে গুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে প্রতিষ্ঠানটির অফিসে এ ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন <<>> মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থ‌গিত

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্কের অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিসি জানান, কী কারণে ডিএল নেটওয়ার্কের অফিসে গুলির ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইসির সঙ্গে ১৮ দলের মতবিনিময় রোববার মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা নিহত ৩০ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প