ছবি: আপন দেশ
শেখ হাসিনাকে নিয়ে ভারত নাটক করছে। আশ্রয়দাতা ভারত থেকে শেখ হাসিনাকে বের করে দিক, অথবা আমরা তাকে ভারত থেকে ধরে নিয়ে আসি-পরিস্থিতি যাই হোক না কেন, বাংলাদেশে শেখ হাসিনার ভবিষ্যৎ একটাই, ফাঁসির দড়িতে ঝুলে নরকে যাওয়া।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এসব কথা বলেন।
শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও আওয়ামী লীগের বিচারসহ ৪ দফা দাবিতে খুলনা মহানগর ও জেলা এনসিপি এবং অঙ্গসংগঠনসমূহ এ কর্মসূচির আয়োজন করে।
আখতার হোসেন বলেন, বাংলাদেশে শেখ হাসিনার আর কোনো ভবিষ্যৎ নেই। যে দেশের ১৪০০ মানুষকে তারা খুন করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, সেই বাংলাদেশের মানুষেরা তারা অপেক্ষায় আছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তার বিচারের শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে।
এনসিপির সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আহবায়ক আহম্মদ হামীম রাহাত। নগর সদস্য সচিব ডা. আব্দুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, এমপি নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা।
আরও পড়ুন<<>>পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি
আখতার হোসেন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেলা পর্যায়ে গণশুনানির আয়োজন করেছে। যদি আওয়ামী লীগের অপরাধগুলোকে জনসম্মুখে নিয়ে আসতে হয়, তাহলে শুধু জেলা পর্যায়ে না, দেশের উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের অপরাধের, গুম-খুন-দখলদারির গণশুনানি করতে হবে।
সীমান্ত ইস্যুতে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সীমান্তের ওপারে বিভিন্ন সময় নানা ধরনের উসকানি দেয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশকে দখলে নেয়ার হুমকি দেয়া হচ্ছে। তারা ভুলে যাচ্ছে, বাংলাদেশের সীমান্ত পাড়ের মানুষেরা কাস্তে হাতে কামানের বিপরীতে, গুলির বিপরীতে দাঁড়াতে রাজি; কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি জমি অন্য কাউকে দখল করতে দেবে না। জীবন থাকতে বাংলাদেশের কোনো মানুষ সেটা হতে দেবে না।
বর্তমান নাশকতার সমালোচনা করে এনসিপির এ নেতা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। যারা বর্তমানে বাংলাদেশে নাশকতা করছে, সহিংসতা করছে, রাষ্ট্রীয় সম্পদে হামলা করছে, অগ্নিসংযোগ করছে, তারা ভিডিও ধারণ করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর মতো হামলা করার পর কৃতিত্ব জাহির করার জন্য উল্লাস প্রকাশ করছে। সেই আওয়ামী লীগ এ বাংলাদেশে আর ফিরতে পারবে না।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































