Apan Desh | আপন দেশ

চিংড়ি মাছে জেলি পুশের দায়ে দু’জনের জরিমান

সাতক্ষীরা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৭, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৩৫, ২৮ নভেম্বর ২০২৬

চিংড়ি মাছে জেলি পুশের দায়ে দু’জনের জরিমান

ফাইল ছবি, আপন দেশ

সাতক্ষীরার শ্যামনগরে দুটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে চিংড়ি মাছে জেলি পুশ করার দায়ে দুই মৎস্য ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয় ৮০ কেজি চিংড়ি মাছ।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার নুরনগর বাজারের মৎস্য আড়তে এ অভিযানে নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

অভিযুক্ত মৎস্য ব্যবসায়ীরা হলেন, শ্যামনগর উপজেলার নুরনগর বাজারে মৎস্য ব্যবসায়ী মো. হাবিবুল্লাহ ও মো. নুরুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নুরনগর বাজারের দু’টি মৎস্য আড়তে চিংড়িতে মানব দেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা হচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানকালে অপদ্রব্য পুশ করার অপরাধে ওই দুই ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। 

আরও পড়ুন<<>>লালমনিরহাটে জাল টাকাসহ গ্রেফতার ২

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত মৎস্য ব্যবসায়ী হাবিবুল্লহকে ৫০ হাজার ও ব্যবসায়ী নুরুজ্জামানকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া জব্দকৃত ৮০ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানসহ উপজেলা মৎস্য কর্মকর্তারা ও শ্যামনগর থানা পুলিশের একটি টিম।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইসির সঙ্গে ১৮ দলের মতবিনিময় রোববার মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা নিহত ৩০ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প