Apan Desh | আপন দেশ

এসএমই মেলায় পণ্য বিক্রি-অর্ডার ৩৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০১, ২৮ নভেম্বর ২০২৬

এসএমই মেলায় পণ্য বিক্রি-অর্ডার ৩৪ কোটি টাকা

ছবি: আপন দেশ

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’ মেলা শেষ হয়েছে। এ মেলায় ১৪ কোটি ১৮ লাখ ৫৪ হাজার ৬৪৪ টাকার পণ্য বিক্রি হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী উদ্যোক্তারা মোট ২০ কোটি ৪২ লাখ ৭১ হাজার ৭৪৪ টাকার অর্ডার পেয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের টেন্ট-জি প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এ তথ্য জানান শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খান।

আব্দুন নাসের খান জানান, গতবার মেলা ১০ দিনের জন্য হলেও এবার জায়গা বা প্রিমিসেস ১০ দিনের জন্য না পাওয়ায় মেলাটি সাত দিনে সংক্ষিপ্ত করতে হয়েছে। তবে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত হলেও এবার সাত দিনেই বিক্রির পরিমাণ গতবারের ১০ দিনের বিক্রির প্রায় কাছাকাছি বা সমপর্যায়ে রয়েছে। 

তিনি বলেন, রাজনৈতিক গণতন্ত্রের মতো অর্থনৈতিক গণতন্ত্রেও প্রত্যেক মানুষের অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি হওয়া গুরুত্বপূর্ণ, যার কার্যকর মাধ্যম হতে পারে এসএমই খাত। উদ্যোক্তাদের সৃজনশীলতা, পরিশ্রম ও সাহসের প্রশংসা করে তিনি নারী উদ্যোক্তাদের ক্রমবর্ধমান নেতৃত্বের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে তিনি প্রশ্ন রাখেন, এ মেলা থেকে কতজন নতুন উদ্যোক্তা নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার পেয়েছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সংযোগ তৈরি হয়েছে। পণ্যকে আন্তর্জাতিক বাজারে নেয়ার সুযোগ তৈরি করতে পেরেছেন।

তার মতে, আজকের বিক্রির পাশাপাশি আগামী দিনের বিক্রির সুযোগ সৃষ্টি হওয়াটাও সমান গুরুত্বপূর্ণ।

মেলায় উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে ২৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের স্টলে প্রায় ৬ হাজার দর্শনার্থী ও উদ্যোক্তা যান। যাচাই-বাছাই শেষে ২০১ জন উদ্যোক্তা ঋণ পাওয়ার উপযুক্ত হিসেবে নির্বাচিত হন। মেলা চলাকালেই ২৫ জন গ্রাহককে ৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। এছাড়া মেলা উপলক্ষে আয়োজিত চারটি সেমিনারে মোট ৮০০ জন অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্টলকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ফ্যাশন ও তৈরি পোশাক ক্যাটাগরিতে যৌথভাবে এসো এবং নতুনত্ব বুটিকস এন্ড হ্যান্ডিক্রাফটস শ্রেষ্ঠ স্টলের স্বীকৃতি পায়।

আরও পড়ুন <<>> মজুরি বৃদ্ধির বাড়তি ব্যয় ক্রেতাদের সঙ্গে সমন্বয়ের আহবান বিজিবিএর

এছাড়া হস্ত ও কারুশিল্পে ট্রেন্ডিফার, পাটজাত পণ্যে থ্রি ব্রিজ বিডি, পাদুকা ও চামড়াজাত পণ্যে আরমাদিয়া, জুয়েলারিতে খঞ্জন এবং হারবাল ও প্রসাধনীতে পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুরস্কৃত হয়।

পাশাপাশি কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে খাস ফুড, হালকা প্রকৌশলে টিম স্টার টেকনোলজি, তথ্য ও প্রযুক্তি সেবায় আইটি বিটস, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সে নাভেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, প্লাস্টিক ও রাবারজাত পণ্যে ইন্টারলিংক ইন্টারন্যাশনাল এবং সরকারি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর শ্রেষ্ঠ স্টলের পুরস্কার অর্জন করে।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে গত ২২ নভেম্বর শুরু হওয়া সাত দিনব্যাপী এ মেলা শনিবার সন্ধ্যায় শেষ হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইসির সঙ্গে ১৮ দলের মতবিনিময় রোববার মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা নিহত ৩০ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প