ছবি: আপন দেশ
হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, তবে ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা কর্নারে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রশাসক জানান, হকার পুনর্বাসনের জন্য ইতিমধ্যে মিরপুর-১ ও দিয়াবাড়িতে দুটি স্থান নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>শেখ হাসিনার বিরুদ্ধে মহিলা লীগ নেত্রীর ক্ষোভ, অডিও ভাইরাল
ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে গৃহীত ১৫টি কর্মসূচির অংশ হিসেবে গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। এ ছাড়া পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়তে বৃক্ষরোপণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও খালি জায়গা সংস্কারের উদ্যোগের কথা জানান শফিকুল ইসলাম খান মিল্টন।
প্রতিযোগিতায় দেশের ১০টি নদীর নামে নামকরণ করা বিভিন্ন রঙের ১০টি নৌকা অংশ নেয়। প্রতি নৌকায় ১৫ জন করে মোট ১৫০ জন মাঝি দুটি গ্রুপে বিভক্ত হয়ে লড়াইয়ে অংশ নেন। ঐতিহ্যবাহী এ আয়োজন উপভোগের পাশাপাশি নতুন প্রজন্মকে শিকড়ের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনেক অভিভাবক সন্তানদের নিয়ে হাতিরঝিলে ভিড় করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































