ছবি : আপন দেশ
বগুড়ার কাহালুতে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার সকালে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহত চারজনই পিকআপের আরোহী; চালক, হেলপার এবং দু্ই মাছ ব্যবসায়ী। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। পেশায় তিনি মাছ ব্যবসায়ী।
ওসি শফিকুল ইসলাম বলেন, ময়মনসিংহ থেকে আসা একটি পিকআপ নওগাঁতে মাছ বিক্রি করে ফিরছিল। পথে কাজিপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন<<>>খুলনায় বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন, বেবিচককে চিঠি
এতে পিক-আপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক, হেলপার ও দুইজন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়।
ওসি বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেয় এবং চারজনের মরদহ উদ্ধার করে।
নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে। নিহত অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































