Apan Desh | আপন দেশ

কার্ভাডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫১, ১৬ ডিসেম্বর ২০২৫

কার্ভাডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রংপুর জেলার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোজহারুল ইসলাম ও রাজশাহীর তানোর থানার রাতৈল এলাকার কছিমদ্দিনের ছেলে কয়েস উদ্দিন। মোজহারুল ইসলাম পাবনা জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) ও কয়েস সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।  

পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার দিকে মোজাহারুল ইসলাম ও কয়েস মোটরসাইকেলযোগে কুষ্টিয়া অভিমুখে রওনা দেন। এ সময় পথে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। তবে ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা যায়নি।

ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কাভার্ডভ্যানটি আটক করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু