Apan Desh | আপন দেশ

কড়া সমালোচনার মুখে এবার খামেনি নিহতের ঘটনায় বাংলাদেশের দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০১, ২ মার্চ ২০২৬

কড়া সমালোচনার মুখে এবার খামেনি নিহতের ঘটনায় বাংলাদেশের দুঃখপ্রকাশ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর দুঃখপ্রকাশ করেছে। পাশাপাশি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

সোমবার (0২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। এ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন।

এ ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ শোক ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় শোকও প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে শনিবার থেকেই পালটা হামলা শুরু করেছে ইরানও। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশ-বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান।

এমন অবস্থার মধ্যে রোববার (0১ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। যেখানে ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যের 'কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনে'র ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু বাংলাদেশ সরকারের ওই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নামও উল্লেখ করা হয়নি। সে সঙ্গে  ইরানে হামলার ঘটনায়ও কোনো নিন্দা জানানো হয়নি।

রোববার সন্ধ্যায় ওই বিবৃতিটি প্রকাশের পর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা দেখা যায়।

এ নিয়ে নানা মহলের সমালোচনার মুখে সোমবার (০২ মার্চ) নতুন বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতেও হামলাকারী দেশ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ না করে বলা হয়েছে, খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন ও নীতির সরাসরি লঙ্ঘন। বাংলাদেশ বিশ্বাস করে, সংঘাত কোনো সমাধান বয়ে আনে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন মেনে চলা, সংলাপ এবং পারস্পরিক সম্মানের মধ্য দিয়ে সমস্যার সমাধান সম্ভব। বাংলাদেশের দৃষ্টিতে, শান্তিপূর্ণ ও সংলাপভিত্তিক পদক্ষেপই বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার একমাত্র উপায়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ