Apan Desh | আপন দেশ

প্রবাসীদের নিরাপত্তায় মধ্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৩, ২ মার্চ ২০২৬

প্রবাসীদের নিরাপত্তায় মধ্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীর ফোন

মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির মধ্যে বাংলাদেশের প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন।

সোমবার (০২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

খলিলুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার আলোচনা হয়েছে। বিশেষ করে ওই দেশগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। কুয়েত, বাহরাইন ও কাতার কর্তৃপক্ষ বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন <<>> প্রবাসীদের নিরাপত্তা দেয়া সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

তিনি আরও বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার এবং প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ