Apan Desh | আপন দেশ

পুলিশ

পুলিশ হচ্ছে একটি দেশের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত আইন কার্যকর, সম্পত্তি রক্ষা, সামাজিক অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।[১] তাদের ক্ষমতা বল বৈধতা ব্যবহারের অন্তর্ভুক্ত। একটি দেশ যে একটি নির্ধারিত দায়িত্ব আইনগত বা স্থানিক এলাকার মধ্যে যে দেশ ক্ষমতা পুলিশ অনুশীলন করায় অনুমোদিত হয় পুলিশ পরিষেবার সাথে সংযুক্ত করা হয়। সাধারণত পুলিশ বাহিনীকে সামরিক বা অন্যান্য বিদেশী আগ্রাসকদের বিরুদ্ধে দেশ প্রতিরক্ষায় জড়িত প্রতিষ্ঠান থেকে আলাদা হিসাবে সংজ্ঞায়িত করা হয়; ফৌজি - পুলিশ বাহিনী এবং সামরিক পুলিশ সামরিক অসামরিক পুলিশি অভিযুক্ত ইউনিট। আইন প্রয়োগকারী কার্যকলাপ পুলিশি একটি অংশ মাত্র।

সাত মাসে উদ্ধার হয়েছে হারানো শিশুর ৭৭ শতাংশ

সাত মাসে উদ্ধার হয়েছে হারানো শিশুর ৭৭ শতাংশ

চলতি বছরের প্রথম ৭ মাসে ১০ থেকে ১৭ বছর বয়সি শিশু নিখোঁজ হয়েছে ১৫ হাজার ২৪৩ জন। তার মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে, আবার কেউ ফিরে এসেছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। তবে নিখোঁজ হওয়াদের মধ্যে এখনও ২ হাজারের বেশি শিশু এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এ তথ্য দিয়ে পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানে নিখোঁজের খবর বলা হলেও উদ্ধার বা ফিরে আসার কোনো তথ্য দেয়া হয়নি। সে বিভ্রান্তি দূর করতেই বিজ্ঞপ্তিতে নিখোঁজের তথ্য তুলে ধরেছে পুলিশ সদর দফতর।

০৮:৫৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

গ্রাম পুলিশের সেবা বাড়াতে কাপ্তাইয়ে বাইসাইকেল বিতরণ

গ্রাম পুলিশের সেবা বাড়াতে কাপ্তাইয়ে বাইসাইকেল বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। এ সময় ইউএনও রায়হানুল ইসলাম বলেন, সরকার গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সহায়তার জন্য বাইসাইকেল ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী দিচ্ছে। জনকল্যাণে এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহারের জন্য তিনি গ্রাম পুলিশদের প্রতি আহবান জানান।

০৪:৩১ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার

নিচ্ছিদ্র নিরাপত্তায় রাজধানী, সতর্ক সববাহিনী

নিচ্ছিদ্র নিরাপত্তায় রাজধানী, সতর্ক সববাহিনী

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দল গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম এলাকায় মোতায়েন থাকবে। এছাড়াও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাজধানীজুড়ে বসানো হয়েছে চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি। গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও প্রবেশপথগুলোতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

০৭:০৮ পিএম, ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানিয়েছে পুলিশ সদর দফতর। শুক্রবার (০৭ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ বিষয়ে জানানো করা হয়। বার্তায় বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, উসকানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

০৮:১২ পিএম, ৭ আগস্ট ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement