Apan Desh | আপন দেশ

সাতসকালে স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৭, ২ মার্চ ২০২৬

সাতসকালে স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর

ছবি : আপন দেশ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (০২ মার্চ) সকালে ভরিতে এক লাফে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছে। 

সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে মূল্যবান এ ধাতু দুটি বিক্রি হবে নতুন দামে। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬৬ হাজার ৪৬৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : বেড়ে গেছে তেলের দাম, শেয়ারে ধস

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়