Apan Desh | আপন দেশ

সেন্টমার্টিনের গভীর সমুদ্র থেকে নারী-শিশুসহ উদ্ধার ১৫৩

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০১, ১ মার্চ ২০২৬

সেন্টমার্টিনের গভীর সমুদ্র থেকে নারী-শিশুসহ উদ্ধার ১৫৩

ছবি: আপন দেশ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়েছে কোস্টগার্ড। এ অভিযানে ১৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এসময় পাচারের উদ্দেশে বন্দি রাখা ১৫৩ জন নারী ও শিশু উদ্ধার করা হয়।

রোববার (০১ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

সাব্বির আলম সুজন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ভোররাত ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’র আওতায় কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়।

আরও পড়ুন <<>> দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

তল্লাশিতে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ১৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং স্বল্প খরচে বিদেশে নেয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিল।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়