Apan Desh | আপন দেশ

পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫১, ২ মার্চ ২০২৬

পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড

ছবি: আপন দেশ

নোয়াখালীর সদর উপজেলায় পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০২ মার্চ) বিকেলে সদর উপজেলার দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হালিম বেপারী বাড়ির মৃত আলী আহমদের ছেলে মো. সুমন (৪৪), ৬ নম্বর ওয়ার্ডের দত্তেরহাট এলাকার আবুল কালামের ছেলে মো. রাজু (৩২), একই ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত বোরহান মিয়ার ছেলে মো. ইয়াছিন (৪০), ৭ নম্বর ওয়ার্ডের মশু চৌধুরী বাড়ির মকবুল হোসেনের ছেলে মো. রাব্বী (২৮) এবং অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৯)।

অভিযান সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পাঁচ মাদকসেবীকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন <<>> আ.লীগের সাবেক এমপিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড দেয়া হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন, মোছা. কাউসারী আক্তার, এস এম জাহিদা আক্তার মৌসুমি এবং মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি আরও বলেন, রমজান মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়