Apan Desh | আপন দেশ

সংসদের হুইপ-চিফ হুইপ হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৬, ২ মার্চ ২০২৬

সংসদের হুইপ-চিফ হুইপ হলেন যারা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. নূরুল ইসলাম মণি। সোমবার (০২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে সচিব কানিজ মওলার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো. নূরুল ইসলাম মণি বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।

একই সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত হুইপরা হলেন— হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।

আরও পড়ুন <<>>প্রবাসীদের নিরাপত্তায় মধ্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীর ফোন

জানা গেছে, নূরুল ইসলাম মণি এর আগেও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। চতুর্থ ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়