Apan Desh | আপন দেশ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধামরাইয়ে দোয়া-মিলাদ

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩৯, ৪ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধামরাইয়ে দোয়া-মিলাদ

ছবি: আপন দেশ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনায় ঢাকার ধামরাইয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-২০ ধামরাই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা জেলা যুবদলের সভাপতি মো. ইয়াসিন ফেরদৌস মুরাদের উদ্যোগে বালিথা বাথুলি হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লীরা দেশনেত্রী ও মানবতার মা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। 

আরও পড়ুন<<>>সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঢাকা জেলা যুবদলের সভাপতি মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। দেশের মানুষের জন্য তার অবদান অনন্য। বর্তমান অসুস্থতার খবর আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। ধামরাইবাসীর পক্ষ থেকে আমরা তার সুস্থতার জন্য বিশেষ দোয়ার আয়োজন করেছি। মহান আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দান করুন। মাদ্রাসা মসজিদের ইমাম মাওলানা মো. জুলহাস উদ্দিন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানটি সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমিজুর রহমান রোমা-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।  এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের