Apan Desh | আপন দেশ

নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ধানের শীষের প্রচারণার তোড়জোড়

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ১৮ অক্টোবর ২০২৫

নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ধানের শীষের প্রচারণার তোড়জোড়

ছবি: আপন দেশ

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলীয় প্রচার-প্রচারণা বাড়িয়েছে। টাঙ্গাইলে ধানের শীষের প্রচারণার তোড়জোড় এখন তুঙ্গে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। তার পক্ষে টাঙ্গাইল সদর উপজেলায় প্রচার শুরু হয়েছে। হুগড়া ইউনিয়নে জোর প্রচার চালাচ্ছে মহিলা দলের নেত্রীরা। তারা বিভিন্ন ওয়ার্ড ও বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করছেন। এ বৈঠকে মা-বোনদের ধানের শীষে ভোট দিতে উৎসাহিত করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। হুগড়া ইউনিয়নের বগুনটাল গ্রামের ৬নং ওয়ার্ডে ছুরমান আলীর বাড়িতে এ বৈঠক হয়।

টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠক শেষে সুলতান সালাউদ্দিন টুকুর জন্য বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া হয়।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভিন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন এলি আক্তার, হাওয়া বেগম, আশা আক্তার, খাদিজা আক্তার ইমু ও  কোহিনুর বেগম।।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের