Apan Desh | আপন দেশ

জিয়াউর রহমান

‘দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান’

‘দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেয়ার লক্ষ্য ছিল তার (জিয়াউর রহমান)। ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠত এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না।’ রোববার (১৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০১:৪৫ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

জিয়াউর রহমানের দেখানো পথেই যেতে চায় বিএনপি : মির্জা ফখরুল

জিয়াউর রহমানের দেখানো পথেই যেতে চায় বিএনপি : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে একটি স্বতন্ত্র পরিচয় ও আত্মমর্যাদার ভিত্তি উপহার দিয়েছিলেন। তার দেখানো পথ অনুসরণ করেই বিএনপি দেশকে এগিয়ে নিতে চায়। বৃহস্পতিবার (০৪ জুন) রাজধানীর পিআইবি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন ও নিরপেক্ষ কূটনীতি’ শীর্ষক আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০২:৫২ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

‘সামনে অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে’

‘সামনে অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে’

সামনে অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে জানিয়ে সকল নেতা-কর্মী-সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩১ মে) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী এ আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, সকলের (নেতা-কর্মী-সমর্থক) উদ্দেশ্যে আমি বলব যে, প্রথমত আমাদের সামনে অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আবার আমাদের সামনে একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সময় অপক্ষা করছে। এ গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের দেশে হেসে-খেলে চলে গেলে খুব কম ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়ত হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের, যারা আপনারই উত্তরাধিকার। শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। আমরা সে ধারাই দেশকে পরিচালনার চেষ্টা করছি।

০৬:২৪ পিএম, ৩১ মে ২০২৬ রোববার

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মণিকোঠায় চিরজাগরূক থাকবে। তাঁর কর্মময় জীবন, অগাধ দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর নীতি, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় অটলতা, স্বনির্ভর উন্নয়ন ভাবনা এবং জীবন আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

১০:৩৬ এএম, ৩০ মে ২০২৬ শনিবার

শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন সাঈদুল হোসেন সাহেদ

শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন সাঈদুল হোসেন সাহেদ

ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে সাঈদুল হোসেন সাহেদকে মনোনীত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এক আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেয়া হয়। সাঈদুল হোসেন সাহেদ বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সভাপতি এবং আজকাল পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বহুমুখী প্রতিভার অধিকারী সাহেদ ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং ডাকসু সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব কমিটির আহ্বায়ক ছিলেন। এছাড়া ডাকসুর মুখপত্র ছাত্রবার্তার সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে ছাত্রবার্তার বিশেষ সাময়িকী তুলে দিয়েছিলেন।

১০:০৬ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

আসছে জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’

আসছে জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’

ফ্রান্সের উদ্যোগে নবগঠিত শিল্প সংস্থা ‘থিয়েটার দ্য লা মেজঁ ফ্রঁসেজ’ বাংলাদেশে একটি অনলাইন বাংলা থিয়েটার ডিপ্লোমা কর্মসূচি চালু করছে। ‘ফ্রেঞ্চ হাউস থিয়েটার ডিপ্লোমা–বাংলাদেশ চ্যাপ্টার’ শিরোনামের এ কর্মসূচির মাধ্যমে বাংলা নাট্যচর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। থিয়েটারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফ্রান্সপ্রবাসী কবি ও নাট্যকার চয়ন খায়রুল হাবিব এ কোর্সের আবাসিক লেখক, নির্দেশক ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ১৯৯০ সালে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে আয়োজিত কমনওয়েলথ লিটারেচার সেমিনারে তিনি বাংলাদেশের প্রথম আফ্রিকান নাটক অনুবাদ ও নির্দেশনা দেন। একই সময়ে তার অপেরা-ধর্মী ‘জুলেখা ট্রিলজি’ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়ে প্রশংসা পায়।

০৩:৪৩ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

‘জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে’

‘জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে বন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে তিনি এ মন্তব্য করেন। জাতীয় সংসদের এয়োদশ অধিবেশন বিকেল সাড়ে তিনটায় এ অধিবেশন শুরু হয়।  সংসদে পর্যাপ্ত আলোচনা ছাড়াই বিল পাস করা হচ্ছে, এমন অভিযোগ তুলে কথা বলার সুযোগ না থাকলে সংসদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা। জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন তুলেন। শফিকুর রহমান বলেন, যেসব বিলে ভিন্নমত বা  ডিসেন্টিং অপিনিয়ন রয়েছে, সেগুলো নিয়েও যথাযথ আলোচনা হচ্ছে না। অল্প সময়ের মধ্যে মতামত তুলে ধরা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, প্রস্তাব উপস্থাপনকারীরা তুলনামূলক বেশি সময় পেলেও বিরোধী পক্ষ পর্যাপ্ত সময় পাচ্ছে না, ফলে সংসদীয় বিতর্কের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে।

০৪:৩৮ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

অতীতের রাজনীতিতে বিভ্রান্ত হচ্ছে জাতির ইতিহাস: প্রধানমন্ত্রী

অতীতের রাজনীতিতে বিভ্রান্ত হচ্ছে জাতির ইতিহাস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন আলোচনা-সমালোচনা ও গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না। অতীত ভুলে গেলে চলবে না, অতীত নিয়ে বেশি চর্চা ভবিষ্যৎ বাধাগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র জিয়াউর রহমান। প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতার গৌরবগাঁথা নিয়ে আলোচনা হবে, গবেষণা হবে। কিন্তু আলোচনা বা গবেষণার নামে এমন কিছু বলা ঠিক হবে না যেটা আমাদের স্বাধীনতার মূল ইতিহাসকে খাটো করতে পারে। 

০৭:১২ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement