Apan Desh | আপন দেশ

সার্ক প্রতিষ্ঠায় শহীদ জিয়ার স্বপ্ন আজও অপূর্ণ, সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:২৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

সার্ক প্রতিষ্ঠায় শহীদ জিয়ার স্বপ্ন আজও অপূর্ণ, সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান

ছবি : আপন দেশ

সার্ক জার্নালিস্ট ফোরামের (এসজেএফ) উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ​দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে গান্ধী ভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ বক্তারা সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ‘যে মহান উদ্দেশ্য ও আদর্শ নিয়ে তিনি সার্ক প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস এবং ভুল তথ্যের অপব্যবহারই এই স্থবিরতার প্রধান কারণ।’ 

এই সংকট কাটিয়ে উঠতে সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের সেতুবন্ধন হিসেবে কাজ করার আহবান জানান বক্তারা।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ১২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত সংগঠন ‘ভারতীয় বিশ্ববিদ্যালয় সংঘ’র (AIU) যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আলোক কুমার মিশ্র। সভাপতিত্ব করেন গান্ধী ভবনের পরিচালক অধ্যাপক ড. কে পি সিং।

​আলোচনায় বক্তারা গান্ধীজির ‘সত্য’ আদর্শকে বর্তমানের ‘ফেক নিউজ’র যুগে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকতার মাধ্যমে কীভাবে আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করা যায়, তা নিয়ে বিশেষজ্ঞরা মতামত দেন। 

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গান্ধীজির প্রকৃতি-ভাবনার প্রাসঙ্গিকতাও তুলে ধরা হয়।

সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টারের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ​ড. রাজু লামা, চেয়ারম্যান, এসজেএফ সেন্ট্রাল কমিটি (নেপাল); আবদুর রহমান, সেক্রেটারি জেনারেল, এসজেএফ সেন্ট্রাল কমিটি (বাংলাদেশ); আসিফ হাসান নবী, ভাইস প্রেসিডেন্ট, এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টার; ড. অনিরুদ্ধ সুধাংশু, প্রেসিডেন্ট, এসজেএফ ইন্ডিয়া চ্যাপ্টার; ​রাহুল সামন্ত, প্রেসিডেন্ট, এসজেএফ শ্রীলঙ্কা চ্যাপ্টার।

​এ ছাড়া সার্কভুক্ত বিভিন্ন দেশের সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী এই সম্মেলনে অংশ নেন।

​অনুষ্ঠানে এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষ থেকে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আসিফ হাসান নবী ও সেন্ট্রাল সেক্রেটারি আবদুর রহমান প্রধান অতিথি ও সভাপতিকে ‘সার্ক হরাইজন’ নামক একটি বিশেষ ম্যাগাজিন উপহার দেন।

আরও পড়ুন : স্বর্ণের দামে বড় লাফ

আলোচনার শেষ পর্যায়ে অতিথিরা গান্ধী ভবন প্রাঙ্গণে আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধির প্রতীক হিসেবে একটি করে গাছের চারা রোপণ করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০ পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত