ফাইল ছবি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার পররাষ্ট্রনীতিতে ফিরে যেতে চায় সরকার। প্রধানমন্ত্রী বলেছেন—‘সবার আগে বাংলাদেশ’। জাতীয় মর্যাদা, পারস্পরিক সুবিধা ও সার্বভৌমত্ব রক্ষা করেই আমরা পররাষ্ট্রনীতি পরিচালনা করবো।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, অত্যন্ত দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা হবে। সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। পররাষ্ট্র কার্যক্রমে জনগণের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন তিনি, যেন গুজব বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না থাকে।
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে টেকনোক্র্যাট কোটায় দায়িত্ব পাওয়া বিষয়ে সমালোচনার জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, আমি তো জোর করে পররাষ্ট্রমন্ত্রী হইনি। নির্বাচন ও নিয়োগ নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তারা চাইলে আবারও হিসাব মিলিয়ে দেখতে পারেন।
আরও পড়ুন <<>> ‘দুর্নীতি নিয়ন্ত্রণ করে জনমনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনা হবে’
রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের নজর কমবে না, বরং আরও জোরদার হবে। আরাকান অঞ্চলের পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে এবং দ্রুত ও টেকসই সমাধানের চেষ্টা চলবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































