জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তিনি। এ সময় তিনি দু’জনের কবর জিয়ারত করেন নতুন সরকারপ্রধান।
মন্ত্রিসভার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন<<>>জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
এদিকে, জিয়া উদ্যান থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে সচিবালয়ের উদ্দেশে রওনা হন তারেক রহমান। দুপুর ১টায় সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করেন। বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার। দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































