Apan Desh | আপন দেশ

ভোটার

ভোটের ছুটি শেষে জনস্রোত এখন রাজধানীমুখী

ভোটের ছুটি শেষে জনস্রোত এখন রাজধানীমুখী

নির্বাচনী আমেজ আর তিন দিনের ছুটি কাটিয়ে আবারও চিরচেনা রূপে ফিরছে ঢাকা। ভোটাধিকার প্রয়োগ শেষে জীবিকার টানে নাড়ির টান ছেড়ে নগরে ফিরছেন লাখো মানুষ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলী বাস টার্মিনাল ছিল লোকেলোকারণ্য। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে আসা প্রতিটি বাসই ছিল যাত্রীতে ঠাসা। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রাপথ মোটের ওপর স্বস্তিদায়ক ছিল। তবে ফেরিঘাটগুলোতে যানবাহনের চাপের কারণে কিছুটা বিলম্ব হয়েছে। মাগুরা থেকে আসা যাত্রী জাকির হোসেন জানান, যাওয়ার সময় প্রচণ্ড ভোগান্তি হয়েছিল। তবে আসার পথে তেমন কোনো সমস্যা হয়নি। নির্ধারিত সময়ের একটু পরেই আমরা গাবতলী পৌঁছেছি।

০৩:২৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

নোয়াখালীর কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

নোয়াখালীর কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের আনাগোনা শুরু হয়। সরেজমিনে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রচণ্ড শীত উপেক্ষা করে শত শত নারী ভোটার লাইনে দাঁড়িয়েছেন। অনেকের কোলে ছিল শিশু, তবুও ভোট দেয়ার আগ্রহে কোনো কমতি ছিল না।

১০:৩২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ভোটের পরিবেশ নিয়ে যা বললেন রাজনৈতিক শীর্ষ নেতারা

ভোটের পরিবেশ নিয়ে যা বললেন রাজনৈতিক শীর্ষ নেতারা

দীর্ঘ প্রতীক্ষার পর সারাদেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শীতের সকালে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি যেমন বাড়ছে, তেমনি উৎসবমুখর পরিবেশে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটদান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারা নির্বাচনের সার্বিক পরিবেশ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেছেন। ভোট প্রদান শেষে তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ নির্ভয়ে ভোট দিতে পারছেন, এটি গণতন্ত্রের জয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো। আমরা আশা করি, এ পথ মসৃণ হবে আগামী দিনগুলোতে। মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাবে। আশা করছি, এ নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে। আমাদের প্রত্যাশায় এ নির্বাচন বাংলাদেশে একটা নতুন অধ্যায় শুরু করবে। 

০৯:২৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড়

কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড়

আজ ১২ ফেব্রুয়ারি। সকাল থেকেই দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। ভোর থেকে প্রতিটি ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সকাল সাড়ে ৭টায়। তবে অনেক কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়েছিলেন সকাল ৬টা থেকেই। সরেজমিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ও নারী উভয় লাইনেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা ৪৬ বছর বয়সী রহিমা খাতুন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, জীবনে দ্বিতীয়বার ভোট দিলাম। আগের কয়েকবার পরিবেশ ছিল না বলে আসিনি। এবার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। পরিবেশ খুব সুন্দর।

০৮:৫৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা-ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা

ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা-ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা

নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের অনিয়ম রুখতে নজিরবিহীন কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা দান, ভয়ভীতি প্রদর্শন কিংবা ভোট কেনাবেচার মতো অপরাধ দমনে এবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশেষ নজরদারি চালানো হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার নির্বাচনের দিন আকাশপথে ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। দুর্গম এলাকা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোর আশেপাশে ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে কোনো সন্দেহভাজন জটলা বা বিশৃঙ্খলা দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ফলে ভোটকেন্দ্রের বাইরের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে কমিশন। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোট কেনাবেচা ও জাল ভোট দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আর্থিক প্রলোভন দেখিয়ে কোনো ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করা হলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। জাল ভোট প্রদানের চেষ্টা করলেই ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক গ্রেফতার ও সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে শাস্তির নির্দেশ দেয়া হয়েছে।

০৮:৩৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের স্বাক্ষরের অপেক্ষায় তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের স্বাক্ষরের অপেক্ষায় তাসনিম জারা

ঢাকা-৯ আসন (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ভোটারদের সহযোগিতা চেয়েছেন এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর সংগ্রহে তিনি এ আহবান জানান। তাসনিম জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। তবে হাতে সময় আছে মাত্র এক দিন। আগামীকালই স্বাক্ষর সংগ্রহের শেষ সময় (ডেডলাইন)।

০৫:১১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী : সিইসি

ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী : সিইসি

আসন্ন জাতীয় নির্বাচনের ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘সম্প্রতি হাদি ইস্যু নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও কমিশন মনে করছে, ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় তত কেটে যাবে।’ সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘পোস্টাল ভোটের রেজিস্ট্রেশনের আর মাত্র তিন দিন বাকি। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। ইসি মনে করছে, যত দিন যাবে এই প্রযুক্তিগত ব্যবস্থা তত উন্নত হবে।’

০২:৪৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন প্রায় ৬ লাখ ছাড়াল

ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন প্রায় ৬ লাখ ছাড়াল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন ও নারী ৩৬ হাজার ৪৫৯ জন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত ইসির পোস্টাল ব্যালটের ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

১২:০২ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement