Apan Desh | আপন দেশ

বাংলাদেশের নির্বাচন বিশ্বের কাছে শক্তিশালী বার্তা দেবে 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের নির্বাচন বিশ্বের কাছে শক্তিশালী বার্তা দেবে 

দীর্ঘ স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হওয়ার পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের এ নির্বাচন বিশ্বে গণতন্ত্রের পক্ষে শক্ত বার্তা দেবে বলে মন্তব্য করেছেন কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ারম্যান নানাআকুফো-আড্ডো। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। 

নানাআকুফো-আড্ডো আশা প্রকাশ করেন, দিনের বাকি সময়ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে। এর আগে তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে দৃঢ়প্রতিজ্ঞ-এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

আরও পড়ুন<<>>আজ আমার জীবনে মহা আনন্দের দিন, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

চেয়ারম্যানসহ এশিয়া, আফ্রিকা, ক্যারিবীয়, ইউরোপ ও প্যাসিফিক অঞ্চলের ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গঠিত কমনওয়েলথ পর্যবেক্ষক দল ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। তারা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। দলটি প্রাক-নির্বাচনী পরিবেশ, ভোটের দিন ও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ১৪ ফেব্রুয়ারি তারা প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে।

বিবৃতিতে আড্ডো বলেন, বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ তরুণ। গণতন্ত্রের ভবিষ্যতের জন্য তাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণদের জন্যও অনুপ্রেরণা হবে।

তিনি জানান, রাজনৈতিক বিতর্ক, শাসনব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে জনআলোচনার পরিপ্রেক্ষিতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। কমনওয়েলথ সনদে গণতন্ত্রকে অন্যতম মৌলিক মূল্যবোধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশে অবস্থানকালে পর্যবেক্ষক দলটি গণমাধ্যম, সুশীল সমাজ, নারী ও যুব সংগঠন, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু