অস্ত্রের ভয় দেখিয়ে জমি দখল, বিচার চান ভুক্তভোগীরা
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের আলেয়ার বাজার চৌধুরীপাড়া এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে অন্যের জমি দখলের অভিযোগ ওঠেছে খয়বর আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অস্ত্রের ভয় ও প্রভাব খাটিয়ে অসংখ্য মানুষের জমি জালিয়াতি, প্রতারণা এবং অবৈধভাবে দখলের অভিযোগ রয়েছে। স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি, বছরের পর বছর ধরে তিনি এলাকার সহজ-সরল মানুষ, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের জমি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন। এমনকি আপন ভাইয়ের জমিও নিজের নামে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
০৭:১৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার