Apan Desh | আপন দেশ

সরকারি জমিতে নির্মাণাধীন দোকানঘর ভেঙে দিলো প্রশাসন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১২, ৩০ জুলাই ২০২৬

সরকারি জমিতে নির্মাণাধীন দোকানঘর ভেঙে দিলো প্রশাসন

ছবি: আপন দেশ

দেওয়ানগঞ্জ, জামালপুর : 

জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে নির্মাণাধীন দুটি দোকানঘর ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ জুলাই)  সকালে উপজেলার সানন্দবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন দুটি দোকানঘর গুঁড়িয়ে দেয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সানন্দবাড়ী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন দুটি দোকানঘর উচ্ছেদ করা হয়।

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, প্রায় এক মাস আগে কে বা কারা সানন্দবাড়ী বাজারের সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ শুরু করে। বৃহস্পতিবার ইউএনও অভিযান চালিয়ে দোকান দুটি ভেঙে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, সানন্দবাড়ী বাজারে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। অভিযান চালিয়ে নির্মাণাধীন স্থাপনা দুটি ভেঙে দেয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে উপজেলায় দখল হয়ে যাওয়া সব সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়