ছবি: আপন দেশ
ক্রয়কৃত জমির দখলে নিয়ে শ্যালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছেন ভগ্নিপতি মো. ইসমাইল হোসেন খান।
ঘটনাটি ঘটেছে যশোর জেলার কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে। সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
শনিবার (১৮ জুলাই) কেশবপুর নিউজ ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন ভুক্তভোগী মো. ইসমাইল হোসেন খান।
লিখিত বক্তব্যে মো. ইসমাইল হোসেন খান জানান, প্রায় আট বছর আগে তিনি তার শাশুড়ির কাছ থেকে ৮ শতক জমি ক্রয় করেন। চাকুরির কারণে দীর্ঘ সময় বিভিন্ন স্থানে অবস্থান করায় ওই জমিতে তার বড় শ্যালক খন্দকার নয়ন কুদ্দুস চাষাবাদ করতেন। পারিবারিক সম্পর্কের কথা বিবেচনা করে তিনি এ বিষয়ে কোনো আপত্তি জানাননি।
আরও পড়ুন<<>>জুলাই স্মৃতি স্তম্ভে আগুন, তদন্তে পুলিশ
সম্প্রতি তিনি নিজ এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নিজের ক্রয়কৃত জমির দখল বুঝে নিতে চাইলে খন্দকার নয়ন কুদ্দুস ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ, হুমকি এবং মারধরের চেষ্টা করেন। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
ভুক্তভোগী আরও বলেন, জমিটি তার আইনগত মালিকানাধীন হওয়া সত্ত্বেও তিনি দখল বুঝে পাচ্ছেন না। এ অবস্থায় তিনি তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত খন্দকার নয়ন কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































