Apan Desh | আপন দেশ

জমি নিয়ে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৩, ৬ এপ্রিল ২০২৫

জমি নিয়ে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন৷ রোববার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে রোববার সকালে বাউন্ডারি দেয়াল নির্মাণ নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়।

এ সময় হামলা-পাল্টা হামলা ও এলোপাতাড়ি কোপানোয় উভয়পক্ষের অনেকেই আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাদেরকে নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও তার চাচাতো ভাই আব্দুল মান্নানদের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে কয়েকদিন ধরে ঝগড়া বিবাদ চলছিল। রোববার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন কয়েকজন। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং প্রতিপক্ষ আব্দুল মান্নান ও তার বোন শাহিনার মৃত্যু হয়। মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার মসজিদের খতিব। নিহত সবাই আপন চাচাতো ভাই-বোন।  

উখিয়া থানার ওসি আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ