Apan Desh | আপন দেশ

জমির জন্য বড় ভাইকে হত্যা করলেন ইব্রাহিম

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৫, ২২ মে ২০২৪

জমির জন্য বড় ভাইকে হত্যা করলেন ইব্রাহিম

জমি নিয়ে বড়ভাই আবু মিয়ার সঙ্গে বিরোধ ইব্রাহিম খলিলের। অতঃপর মারংদেহী হয়ে ওঠেন ছোটভাই। হত্যা করে বড়ভাই আবু মিয়াকে। ঘটনাটি কুমিল্লা নগরীর ২০ নং ওয়ার্ডের। মঙ্গলবার (২১ মে) রাতে নিহত হন ওই ব্যক্তি। তারা দুজনেই ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। 

জানা যায়, মঙ্গলবার রাতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা আবু মিয়াকে পিটিয়ে আহত করেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পর থেকে ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এক ভাই আরেক ভাইকে ছুরিকাঘাত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সায়মন মামলা করেছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ