Apan Desh | আপন দেশ

ফিলিস্তিনিদের জমি নিজেদের নামে নিবন্ধন করছে ইসরাইল

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফিলিস্তিনিদের জমি নিজেদের নামে নিবন্ধন করছে ইসরাইল

ইসরাইল ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরের একটি বিশাল অংশকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে। তেল আবিবে এ প্রস্তাব উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ-এর মাধ্যমে জমা দেয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, অধিকাংশ ফিলিস্তিনি জমি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত নয়। ১৯৬৭ সালে ইসরাইল এ নিবন্ধন প্রক্রিয়াটি বন্ধ করেছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিম তীরে ভূমি নিবন্ধন প্রক্রিয়া চালু হচ্ছে। যা ইসরাইলি বসতকারীদের জন্য ফিলিস্তিনি জমি কেনা সহজ করবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা কমিয়ে ইসরাইলি সামরিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের প্রভাব বাড়াবে।

আরও পড়ুন <<>> ইমরান খানকে হাসপাতালে নেয়া হচ্ছে 

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এটিকে বিপজ্জনক, অবৈধ এবং সংযুক্তিকরণের সমান বলে আখ্যায়িত করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন। হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতিরোধ জোরদার করার আহবান জানিয়েছে। এছাড়া সৌদি আরব, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মিশর এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও এটিকে ‘ভুল পথে আরেক ধাপ’ হিসেবে মন্তব্য করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের