ছবি : আপন দেশ
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় মসজিদের জন্য দান করা জমি দখলের উদ্দেশ্যে ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি অপরাধী চক্র অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদের টিনশেড ভবনে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে মসজিদ কমিটি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের কাটাশূর বেড়িবাধ এলাকায় এ ভাঙচুর চালানো হয়।
থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাই জাফরাবাদ মৌজার প্রায় চার কাঠা জমির মালিক ওয়ারিশসূত্রে মরহুম হাজী লাট মিয়ার স্ত্রী জবেদা খাতুন ও তাদের তিন সন্তান।
২০২২ সালে ২৮ এপ্রিল তারা এ জমি হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদের নামে ওয়াকফ রেজিস্ট্রি সূত্রে দান করে দেন। পরে ওই জমিতে মসজিদ ভবন নির্মাণ করা হয়। এতে প্রতিদিন শত শত এলাকাবাসী নামাজ আদায় করে আসছেন।
কিছুদিন ধরে স্থানীয় চিহ্নিত একদল ভূমিদস্যু মসজিদে দান করা এ জমির মালিকানা দাবি করে মসজিদকমিটি ও নামাজ পড়তে আসা মুসল্লিদের হুমকি-ধামকি দিয়ে আসছিল।
আরও পড়ুন <<>> ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার দুপুরে মসজিদের জমি দখলের উদ্দেশে তারা অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে মসজিদের টিনশেড ভবনে ভাঙচুর চালায়। এতে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেনে, থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। মসজিদ ও মুসল্লীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































