Apan Desh | আপন দেশ

সন্ত্রাস

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের প্রবাসী নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের প্রবাসী নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. জামাল মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়ার বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মো. ছিডু মিয়া ব্যাপারীর ছেলে। বাড়িতে তার মা-বাবা, স্ত্রী এবং এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় চার-পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। সেখানে তিনি একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন। একজন কর্মচারী রেখে নিজেই ব্যবসাটি পরিচালনা করছিলেন।

০৬:১৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা আটক

শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা আটক

শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত পিচ্চি রাজাকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে এডিসি জুয়েল রানা বলেন, কয়েকমাস ধরেই তার গতিবিধি নজরদারি করা হচ্ছিলো।  নজরদারিতে রাখার কারণে আমরা শনিবার তার নেপালে যাওয়ার খবর পাই। এরপর আমরাও নেপালে যোগাযোগ করে তার যাওয়ার বিষয়টি নিশ্চিত করি। এ বিষয়টি পিচ্চি রাজা টের পেয়ে যান এবং দ্রুতই বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন।

০৮:৩৬ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

সন্ত্রাসীদের গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন নিহত

সন্ত্রাসীদের গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন নিহত

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। অবশেষে তার পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছেন, তিনি ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশের বটতলা এলাকায় মোটরসাইকেলে করে আসা মুখোশধারী দুজন দুর্বৃত্ত ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়ে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১২:৪০ এএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুকে কেন্দ্র করে পাকিস্তানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানি পুলিশের চালানো গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় খামেনেইর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে করাচিতে শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। তারা আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মার্কিন কনস্যুলেটের দিকে অগ্রসর হন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যান। বিক্ষুব্ধ জনতা লাঠিসোটা নিয়ে মার্কিন কনস্যুলেট ভবনে হামলার চেষ্টা করে। তারা ভবনের জানালার কাচ ভাঙচুর করে ও দেয়ালে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা চালায়। নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে।

০২:৪৬ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

শীর্ষ সন্ত্রাসীসহ সহযোগী গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসীসহ সহযোগী গ্রেফতার

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আসামি ইমতিয়াজ সুলতান ইকরাম। তিনি আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলায় পলাতক ছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে এবং তার এক সহযোগী গ্রেফতার করে র‌্যাব। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর চান্দগাঁও র‌্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়। গ্রেফতারের সময় ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার সহযোগী আবুল কালাম আজাদকে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, নাশকতাসহ জেলা ও নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।

০৫:৪১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

হান্নান মাসউদের স্ত্রীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

হান্নান মাসউদের স্ত্রীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

নোয়াখালী-৬ (আসন) ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ অভিযোগ করেছেন জেদনী।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।  স্ট্যাটাসে জেদনী লেখেন, আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে, তার ফোন ভেঙে ফেলছে। আমার দেবরকে কয়েকজন মিলে একসঙ্গে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়! এ বিষয়ে হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, এমন ঘটনার সংবাদ আমরা পাইনি। তবে আমরা খোঁজ নিচ্ছি সংবাদ পেলে ব্যবস্থা নেয়া হবে।

১১:৫০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, উত্তাল রাজপথ

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, উত্তাল রাজপথ

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত ব্যবসায়ীদের শান্তিপূর্ণ মানববন্ধনে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।  সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিচেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা সোয়া ১১টার দিকে কিচেন মার্কেটের সামনে জড়ো হন সহস্রাধিক ব্যবসায়ী। তারা কারওয়ান বাজারে চলমান চাঁদাবাজির বিরুদ্ধে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন শুরু করেন। কর্মসূচি চলাকালীন হঠাৎ একদল বহিরাগত ব্যক্তি ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে কিচেন মার্কেটের সামনে এলে হামলাকারী ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। তারপর ব্যবসায়ীরা কিচেন মার্কেটের সামনে বিক্ষোভ দেখান। এ ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা সেখানে উত্তেজনা বিরাজ করছিল।

০৩:২৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement