Apan Desh | আপন দেশ

হান্নান মাসউদের স্ত্রীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

হান্নান মাসউদের স্ত্রীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

শ্যামলী সুলতানা জেদনী

নোয়াখালী-৬ (আসন) ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ অভিযোগ করেছেন জেদনী। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। 

স্ট্যাটাসে জেদনী লেখেন, আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে, তার ফোন ভেঙে ফেলছে। আমার দেবরকে কয়েকজন মিলে একসঙ্গে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!

এ বিষয়ে হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, এমন ঘটনার সংবাদ আমরা পাইনি। তবে আমরা খোঁজ নিচ্ছি সংবাদ পেলে ব্যবস্থা নেয়া হবে।

একই ঘটনার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম নিজের ফেসবুক একাউন্টে লেখেন, এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী (নোয়াখালী ৬ হাতিয়া) জনাব হান্নান মাসুদের স্ত্রীর উপর বিএনপির সন্ত্রাসীদের হামলা। ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় তার উপর লোহার রড দিয়ে আক্রমণ করা হয়। 

তিনি বলেন, হামলার দৃশ্য ধারণ করার সময় তার কাছ থেকে তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত করা গেছে। এছাড়াও ভোটারদের  কেন্দ্রে এসে ভোট দিতে পথে পথে বাধা দেওয়া হচ্ছে।
 
তিনি আরও বলেন, অবিলম্বে কেন্দ্র থেকে সন্ত্রাসীদের গ্রেফতার ও ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়