Apan Desh | আপন দেশ

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি ড. শায়খ সালেহ বিন হুমাইদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি ড. শায়খ সালেহ বিন হুমাইদ

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শায়খ সালেহ বিন হুমাইদ। বুধবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে মসজিদে হারাম কর্তৃপক্ষ। তবে সৌদি সরকার এখনো অফিসিয়াল কেনো ঘোষণা দেয়নি।

এর আগে গতকাল সকালে সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ মৃত্যুবরণ করেন। তার ইন্তেকালের পরই শায়খ সালেহ বিন হুমাইদকে তার পদে (গ্র্যান্ড মুফতি) নিয়োগের কথা জানাল হারাম কর্তৃপক্ষ।

আরও পড়ুন>>>সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মারা গেছেন

শায়খ সালেহ বিন হুমাইদ মুসলিম বিশ্বের অন্যতম পরিচিত আলেম। গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি মসজিদুল হারাম, মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন।

এ ছাড়াও তিনি মজলিস আশ-শুরা (সৌদি পরামর্শক পরিষদ)-এর সাবেক স্পিকার ও আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমির সভাপতির মতো উচ্চমর্যাদার দায়িত্ব সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা হবে: ইসি মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানা নেই: স্পিকার নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা সীমিত আয়ের মানুষ নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল সাফের প্রস্তুতি নিয়ে বাফুফের পরিকল্পনা ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ