Apan Desh | আপন দেশ

রোনালদোর গোলে আল নাসরের ইতিহাস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭, ২৮ ডিসেম্বর ২০২৫

রোনালদোর গোলে আল নাসরের ইতিহাস

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগে ইতিহাস গড়েছে আল নাসর। স্থানীয় সময় শনিবার (২৭ ডিসেম্বর) আল ওখদুদকে ৩-০ গোলে হারিয়ে লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে মৌসুমে প্রথম ১০ ম্যাচে টানা জয়ের নজির গড়েছে তারা। 

ম্যাচের ৩১তম মিনিটে কর্নার থেকে গোলের সূচনা করেন রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ে চমৎকার ব্যাকহিলে নিজের দ্বিতীয় গোলটিও আদায় করেন পর্তুগিজ তারকা। 

এতে চলতি মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়াড়িয়েছে ১২। গোলদাতার তালিকায় সতীর্থ হোয়াও ফেলিক্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। ম্যাচের একেবারে শেষ দিকে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফেলিক্স।

আরও পড়ুন<<>>মাঠে হার্ট অ্যাটাক, মারা গেলেন সহকারী কোচ

এ জয়ে ১০ ম্যাচে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে তারা এগিয়ে চার পয়েন্টে।

টানা ১০ ম্যাচ জিতে সৌদি প্রো লিগের ইতিহাসে সেরা সূচনার রেকর্ড গড়েছে আল নাসর। এর আগে ২০১৮-১৯ মৌসুমে পর্তুগিজ কোচ হোর্হে জেসুসের অধীনে আল হিলাল টানা ৯ ম্যাচ জিতে এ কীর্তি গড়েছিল। বর্তমানে সে জেসুসই আল নাসরের দায়িত্বে।

এ ম্যাচে রোনালদো আরও একটি গোল পেতে পারতেন। কিন্তু ৬৫তম মিনিটে সেটি অফসাইডের কারণে বাতিল হয়। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement