শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল ফাওজান সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন। স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ এ নতুন আদেশ জারি করেন।
শেখ আল ফাওজান সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের মৃত্যুর পর তিনি এ দায়িত্ব গ্রহণ করছেন।
নতুন দায়িত্বের পাশাপাশি শেখ আল ফওজানকে সিনিয়র আলেমদের কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক রিসার্চ ও ইফতার জেনারেল প্রেসিডেন্সির চেয়ারম্যান হিসেবেও নিয়োগ দেয়া হয়েছে। তাকে মন্ত্রী সমমানের মর্যাদা প্রদান করা হয়।
আরও পড়ুন<<>> টানা ৩ জুমা না পড়লে যে পরিণতি
১৯৩৫ সালে আশ-শিমাসিয়াহ কাসিমে জন্ম নেয়া শেখ আল ফাওজান ছোটবেলায় বাবা-মা হারান। স্থানীয় ইমাম শেখ হাম্মুদ বিন সুলেমান আল টিলালের তত্ত্বাবধানে তিনি কোরআন মুখস্থ করেন এবং প্রাথমিক শিক্ষা লাভ করেন।
স্নাতকোত্তর এরপর তিনি রিয়াদে কলেজ অব শারিয়া-তে পড়াশোনা চালিয়ে ১৯৬১ সালে ডিগ্রি অর্জন করেন। পরে তিনি একই প্রতিষ্ঠানে ফিকহে মাস্টার্স ও পিএইচডি করেন। তার গবেষণা কাজের বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত রয়েছে ইসলামী উত্তরাধিকার আইন এবং খাদ্য সংক্রান্ত শারিয়াহ নিয়মাবলী।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































