Apan Desh | আপন দেশ

সৌদি ছাড়ছেন রোনালদোর, যোগ দেবেন এমএলএসে?

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:০০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

সৌদি ছাড়ছেন রোনালদোর, যোগ দেবেন এমএলএসে?

ছবি: সংগৃহীত

আল নাসর ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো এমএলএসে যোগ দিচ্ছেন। এমনই গুঞ্জন ওঠেছে সৌদি ফুটবলে। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় ম্যাচ বয়কটের খবরও আগেই চাউর হয়েছিল। তার ওপর করিম বেনজেমার আল হিলালে নাম লেখানোর পর রোনালদোর দল ছাড়ার জল্পনা আরও জোরালো হয়েছে। 

পর্তুগিজ গণমাধ্যমের দাবি, সৌদি প্রো লিগের দলবদলে আল হিলালকে যে বিশেষ সুবিধা দিচ্ছে সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) তাতে সন্তুষ্ট না ক্রিশ্চিয়ানো।

সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও আল রিয়াদের বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি আল নাসর তারকা। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে দলবদল ঘিরে চলা অসন্তোষই এর মূল কারণ বলে জানা গেছে।

সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানায় পরিচালিত হয় প্রো লিগের চারটি ক্লাব। তার মধ্যে একটি আল নাসর। বাকিগুলো হলো- আল ইত্তিহাদ, আল আহলি ও আল হিলাল। দলবদলের বাজারে অন্য ক্লাবগুলো হাই-প্রোফাইল ফুটবলার দলে টানলেও রোনালদোর আল নাসর পাচ্ছে না নিজেদের পছন্দের তারকাদের। পিআইএফের এ আচরণকেই নিজের ট্রফি-খরার অন্যতম কারণ হিসেবে দেখছেন আল নাসর অধিনায়ক।

আরও পড়ুন <<>> বিশ্বকাপ নিয়ে শশীর সতর্কবার্তা, অপেক্ষায় আইসিসি

রোনালদোর অসন্তোষের গুঞ্জন আরও জোরালো হয়েছে সতীর্থ করিম বেনজেমার দলবদলের খবরে। তিনি আল ইত্তিহাদ ছেড়ে যোগ দিযেছেন আল হিলালে।

ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্ণিল ক্লাব ক্যারিয়ারে একমাত্র আক্ষেপের নাম হয়ে উঠেছে আল নাসর। ইউরোপের শীর্ষ সব ক্লাবের সঙ্গে শিরোপা জিতলেও এখনো নাসরের হয়ে লিগ শিরোপার স্বাদ পাননি তিনি।

৪০ বছর বয়সেও খেলে যাচ্ছেন সৌদি প্রো লিগে। এ বয়সেও রোনালদো বিশ্বের সবচেয়ে বেশি বেতনধারী ফুটবলার। লিগের শেষ দুই মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও তিনি। যেখানে খেলেছেন, সেখানেই প্রো লিগের প্রশংসা করেছেন কণ্ঠভরে। এমনকি সৌদি আরবের ২০৩৪ ফুটবল বিশ্বকাপের শুভেচ্ছা দূতও।

ক্লাবের সঙ্গে মনোমালিন্যের জেরে যদি তিনি প্রো লিগ ছাড়েন, তবে কোথায় হতে পারে তার পরবর্তী গন্তব্য? পর্তুগিজ গণমাধ্যমের মতে, মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি জমাতে পারেন রোনালদো। যেখানে আবারও দেখা যেতে পারে মেসি-রোনালদো দ্বৈরথ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়