Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি প্রধানমন্ত্রীর অভিনন্দন

ছবি : আপন দেশ

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে প্রকাশিত এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে। একই বার্তায় যুবরাজ তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও তাকে শুভেচ্ছা জানান। 

প্রিন্স মোহাম্মদ তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। 

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি।

আরও পড়ুন : বাসার সামনে কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়