Apan Desh | আপন দেশ

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে লন্ডভন্ড ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৩, ১ মার্চ ২০২৬

আপডেট: ২০:০৪, ১ মার্চ ২০২৬

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে লন্ডভন্ড ইসরায়েল

ছবি: সংগৃহীত

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ফলে মধ্য ইসরায়েলের বেইত শেমেশ শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরে অন্তত আটজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওই শহরের ঘটনার তথ্য জানিয়েছে একটি জরুরি চিকিৎসা সেবা সংস্থা।

টেলিভিশনে দেয়া বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জাকি হেলার জানান, বেইত শেমেশে সরাসরি আঘাতে চারজন নিহত হয়েছেন। তবে বার্তা সংস্থা রয়টার্স অন্তত ৬ জন নিহতের খবর দিয়েছে, আর আল জাজিরা ৮ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে হেলিকপ্টার ব্যবহার করছে।

একই সময়ে ইরান সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা অবস্থান করছেন। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়নি, তবে এটি ইরান থেকে আসা ক্রমবর্ধমান হুমকির স্পষ্ট উদাহরণ। এছাড়া শনিবার ইরানের হামলা বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কাছাকাছি আঘাত হানে।

আরও পড়ুন <<>> খামেনি হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ

তবে শুধু ইসরায়েল বা সাইপ্রাসেই নয়, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয়রা আকাশে ধোঁয়া উড়তে দেখেছেন। ধারণা করা হচ্ছে, ইরানের হামলা এ বিস্ফোরণের কারণ। মধ্যপ্রাচ্যে ইরানের এ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা পুরো অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়