ফাইল ছবি।
পবিত্র রমজান মাস চলমান। এর মধ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দুবাই। হিজরি ক্যালেন্ডার ও মহাকাশ গবেষণার তথ্য অনুযায়ী, দুবাইয়ে ঈদুল ফিতর শুরু হতে পারে বৃহস্পতিবার (১৯ মার্চ)।
টাইম আউট দুবাইয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে দুবাইয়ে ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে (১৮ মার্চ) থেকে।
মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায় ও ঈদ পালিত হয়। সে হিসেবে বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে ২০ মার্চ (শুক্রবার)।
ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ২৯ দিনের হোক কিংবা ৩০ দিনের—উভয় ক্ষেত্রেই দুবাইবাসী টানা ৪ দিনের একটি লম্বা ছুটি পেতে যাচ্ছেন।
বাংলাদেশে কবে হতে পারে ঈদ?
ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। সে হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে ২০ মার্চ (শুক্রবার)।
তবে বাংলাদেশে ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করবে জাতীয় চাঁদ দেখা কমিটির।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































