ফাইল ছবি।
সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশটিতে আনুষ্ঠানিকভাবে রোজা শুরু হচ্ছে।
মঙ্গলবার মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়। এ খবর জানিয়েছে খালিজ টাইমস।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখার আহবান জানিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশটিতে চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাই আগামীকাল বুধবার পবিত্র রমজান শুরু হবে।
রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আলেখবারিয়া জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন। ফলে আজকে বাদ এশা তারাবিহ নামাজা আদায় করতে মুসলিম নাগরিকদের প্রতি আহবান জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের আকাশেও পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতেও বুধবার রমজানের প্রথম দিন হবে। এ তথ্য নিশ্চিত করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতির আদালত।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































